দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই, ট্রফি উন্মোচন 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ এর ক্যাপ্টেনস মিট– ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় এই আয়োজন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টটি আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। 

দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। 

ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

আগামী ৩ জুলাই টুর্নামেন্টের রাউন্ড অব ১৬ শুরু হবে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স; এয়ার অ্যারাবিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্লাই দুবাই; কাতার এয়ারওয়েজের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ারএশিয়া; সৌদিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে টার্কিশ এয়ারলাইন্স।

এছাড়াও সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে থাই এয়ারওয়েজ; এমিরেটসের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার ইন্ডিয়া; ইন্ডিগোর প্রতিদ্বন্দ্বিতা করবে নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার অ্যাস্ট্রা। 

একইদিন সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জুলাই।

এএফসি-২০২৬ -এর কো-স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন, প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব। এছাড়াও আয়োজনের হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান, মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। আয়োজনের ইনজুরি ইন্স্যুরেন্স পার্টনার ওয়াদা ইনস্যুর, হাইড্রেশন পার্টনার ট্রাভেল পোর্ট, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা গুলশান ঢাকা, স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ফেমাস ক্রিয়েশন টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবে।

ক্যাপ্টেনস মিট– ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম, কো-স্পন্সর প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. জুবায়ের আক্তার চৌধুরী,  গুলশান ইউথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল প্রমূখ উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা এই খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে পেশাগত পরিসরের বাইরে এসে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য এমন একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অভাব ছিল। আমরা বিশ্বাস করি, এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর