কিশোর অপরাধীদের কাছে জিম্মি রাজধানীর কালশীর বাসিন্দারা 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে জিম্মি রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাসিন্দারা। সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর আতঙ্ক বাড়াতে দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। পুলিশ বলছে, কিশোর অপরাধী চক্রের বেশিভাগই ১৮ বছরের নিচে হওয়ায় তাদের একাধিকবার গ্রেপ্তার করেও অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

এলাকাবাসী বলছেন, আশিকুর রহমান শান্ত গ্রুপের সদস্যরা আধিপত্য বিস্তারের জন্য আশুরার দিনে তাজিয়া মিছিলের সময়েও এলাকায় মহড়া দেয়।

কালশী এলাকার পাঁচটি বাড়িতে হামলা করে শান্ত গ্রুপের সদস্যরা, ভেঙে ফেলে সবগুলো সিসিটিভি ক্যামেরা। লুট করে আশপাশের দোকান। এসময় আহত হন একজন রিক্সাচালক। পরবর্তীতে ভয়ে মিডিয়াকেও জানাননি তিনি। 

রিকশাচালক ইনডিপেনডেন্টকে বলেন, আমি ওইদিনকা গ্যারেজে গাড়ি রাইখা রাস্তা দিয়ে আইতাছি। অনেক পোলাপান আইল। ফট কইরা এক পোলা আমারে কোপ দিয়া দিছে। 

এক নারী বলেন, গেট লাইগাইয়া দেওয়ার পরে চার–পাঁচটা কোপ দিছে। 
 
পল্লবী থানা বলছে, এর আগে আশিককে যৌথবাহিনী, র‍্যাব ও থানা পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও জামিনে বের হয়ে নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। ডাকাতির প্রস্তুতি ও বিশেষ ক্ষমতা আইনে এক ডজন মামলা আছে আশিকের বিরুদ্ধে। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, তথ্য নিয়ে জেনেছি যে, এখানে আশিক নামে একটা ছেলে এই গ্রুপটা মেইনটেইন করে। আশিকের নামে আমাদের থানায় পাঁচটা মামলা রয়েছে। আমরা সম্প্রতি তাকে গ্রেপ্তার করে চালানও দিয়েছিলাম। জামিনে বেরিয়ে এসেছে। এই গ্রুপের বেশিরভাগ ছেলেই অপ্রাপ্ত বয়স্ক। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আসামিদের একাধিকবার গ্রেপ্তার করেও সুফল মিলছে না। মিরপুর ও মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প এলাকায় আইন না মানার সংস্কৃতি উদ্বেগের কারণ বলেও মন্তব্য করেন তারা।  

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন,  মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এবং মিরপুরের দিকে বিহারী ক্যাম্পগুলো আছে। এই ছেলেপেলেগুলো আইনের প্রতি খুব বেশি শ্রদ্ধাশীল নয়। তারা কেন যেন ডেসপারেট টাইপের। এরা সবসময় আইন নিজের হাতে তুলে নিচ্ছে। 

কিশোর অপরাধীরা সংশোধন কেন্দ্রে গিয়ে অন্য অপরাধীদের সংস্পর্শে এসে আরও বেশি অপরাধে জড়িয়ে পড়ছে, বলেছেন পুলিশ কর্মকর্তারা।

 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর