নারায়ণগঞ্জে কারখানার রোলার মেশিনের চাপায় শ্রমিকের মৃত্যু 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনের চাপায় জাহাঙ্গীর আলম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের এক কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনের চাপায় জাহাঙ্গীর আলম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল নামের এক কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছ্যাপড়াঝাড় গ্রামের মো. সুনীলের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন।

নিহতের মামা রহিম জানান, জাহাঙ্গীর দীর্ঘ সাত বছর ধরে এই কারখানায় পুরনো কাগজ প্রক্রিয়াজাতকরনের কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি ডিউটি করছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ তার ডান হাতটি রোলার মেশিনের ভেতর ঢুকে যায়। এতে হাতটি সম্পূর্ণ থেঁতলে যায় এবং মাথার ডান পাশে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে রাত সোয়া ১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর