মাদারীপুরে বোমা ফাটিয়ে আসামি ছিনতাই!

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। সোমবার সন্ধ্যার পরের এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আবু নাঈম জানান, আজ সন্ধ্যার পর মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তার ফেলে যাওয়া ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পারভেজের সহযোগীরা পালিয়ে যায়। 

এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যায় গোয়েন্দা পুলিশ। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নেওয়ার পর তার লোকজন একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং পারভেজকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এই বিষ‌য়ে মাদারীপুর গো‌য়েন্দা পুলিশের ওসি আবু নঈম ব‌লেন, পার‌ভেজ একজন মাদক ব‌্যবসায়ী। পার‌ভেজ‌কে আট‌কের প‌রেই ওর লো‌কেরা অনেকগু‌লো হাত বোমা বি‌স্ফোরণ ক‌রে। তখন পার‌ভেজ পা‌লি‌য়ে যায়। কোনো পু‌লিশ সদস‌্য আহত হয়‌নি। পার‌ভেজ‌কে গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর