৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অবশেষে উদ্ধার

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম

মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন। উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে।

জেলা হাসপাতাল ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় থেকে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) মাদারীপুরের শিরখাড়া এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘুরে বেড়াতে দেখে জেলা সদর হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। পরে তিনি বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। আনসার সদস্যরা শিশুটির সঙ্গে কথা বলে তাকে হেফাজতে নেন।

পরে শিশুটির ব্যাগ তল্লাশি করে শিশুটির খেলনার পাশাপাশি ব্যাগে থাকা নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এরপর আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে বিষয়টি জানান। উপজেলা কর্মকর্তা মনির হোসেন জেলা হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বিষয়টি অবহিত করা হয়।

পরে শুক্রবার ভোররাতে পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা সুমন জমাদ্দার সাংবাদিকদের বলেন, ‘ছেলেকে হারিয়ে পরিবারের সবাই পাগল হয়ে গিয়েছিলাম। হাসপাতালের আনসার সদস্যরা উদ্ধার না করলে আমার ছেলে হয়তো আরো দূরে কোথাও হারিয়ে যেত। ছেলেকে ফিরে পেয়ে আমাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।’

এই বিষয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন সাংবাদিকদের বলেন, ‘শিশুটি ও তার সঙ্গে থাকা অর্থসহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্তানদের প্রতি বাবা-মাকে আরো দায়িত্বশীল হওয়ারও অনুরোধ জানাচ্ছি।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর