দোহারে খালের পানিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ঢাকা শ্যামবাজারের একটি ডুবরি দল। 

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ঢাকা শ্যামবাজারের একটি ডুবরি দল। 

নিহত মারুফ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরবৈতা গ্রামের সৌদি প্রবাসী শেখ জালাল উদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মারুফ চলতি বছর দোহারের চরলটাখোলা টাচস্টোন স্কুল থেকে ব্যবসায় শিক্ষা (বিজনেস স্টাডিজ) বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মাহমুদপুর ইউনিয়নের পদ্মা নদীর  শাখা খালে গোসল করতে নেমে শুক্রবার বিকেলে থেকে নিখোঁজ ছিল সে। ঘটনার ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ডুবরি দল। 

বিষয়টি নিশ্চিত করে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বলেন, ‘গতকাল রাত হওয়ার কারণে আমাদের ডুবরি দল উদ্ধার তৎপরতা চালাতে পারেনি। তবে সকালে উদ্ধার কার্যক্রম শুরু করা হলে নিখোজ মারুফের মরদেহ খালের তলদেশ থেকে উদ্ধার করা হয়।’ 

এ বিষয়ে দোহার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শায়হান ওলিউল্লাহ (পিপিএম) জানান, উদ্ধার মরদেহের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর