মাদারীপু‌রে শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক আটক

মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 

গত রোববার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মাওলানা মোস্তাক হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক মাস আগে ওই মাদরাসয় শিক্ষক হিসেবে যোগ দেন। ভুক্তভোগী শিশুটি একই মাদরাসার ছাত্র।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাদের সন্দেহ হয়। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করে।

এদিকে অভিযোগের বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

পরিবারের দাবি, পরে তারা অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষ‌কের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর