মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

নানা অব্যবস্থাপনায় ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। এছাড়া রাস্তার ওপর যেখানে–সেখানে পার্কিং করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি।

যানজট নিরসনে ১৯৯৮ সালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। অথচ আশপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। 

দীর্ঘদিন জমে থাকা কাঁদা ও নোংরা পানিতে একাকার হয়ে যায় সড়ক ও ফুটপাত। স্থানীয়দের চলাচলসহ পরিবহন শ্রমিক ও যাত্রীদের বাসে ওঠানামা করায় চরম দুর্ভোগে পড়তে হয়।

ভোগান্তি থেকে প্রতিকার চেয়ে পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল পায়নি বলে জানিয়েছে বাস মালিক সমিতি।

মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন বলেন, ‘পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল পাইনি।’

এদিকে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করলেও কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা বলতে পারেননি পৌরসভার এই কর্মকর্তা। 

মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার কারণে নাগরিকদের অসুবিধা হচ্ছে। তবে আমরা এটি সমাধানের চেষ্টা করছি।’

ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ২১ জেলায় প্রতিদিন পাঁচ শতাধিক বাস চলাচল করে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর