নরসিংদীতে ডাকাতির সময় খুনের ঘটনায় জড়িত ৭ জন গ্রেপ্তার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

নরসিংদীর মাধবদীতে বাড়িতে ঢুকে মো. শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে ডাকাতি ও খুনের ঘটনা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মাধবদী থানার খড়িয়া দক্ষিণপাড়ার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন (২০), খড়িয়া উত্তরপাড়ার শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমেদ (২৩), আব্দুল আউয়ালের ছেলে মোজাহিদ রহমান অপু (২২), ইসলাম উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া (২৫), চরভাসানিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার যুগাইদা গ্রামের রোমান (২৮) ও বরিশালের কাজিরহাট থানার জয়নগর গ্রামের মো. হৃদয় মিয়া (২২)। এদের মধ্যে ৩ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে একদল অজ্ঞাতনামা ডাকাত হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মো. শাহজাহান (৫৬) নিহত হন এবং নিহত শাহজাহানের চাচা মো. সুরুজ মিয়া গুরুতর জখম হন। ডাকাত দল ওই বাড়ি থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় মাধবদী থানায় মামলার পর মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একাধিক টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ দিনের মাথায় ডাকাত দলটিকে শনাক্ত ও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে আসামিরা ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত এই ডাকাত দলের সদস্যরা আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এদের মধ্যে কয়েকজন খড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতি ও পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকায় সংঘটিত দিগন্ত হত্যা মামলার আসামি।

​অভিযানে আসামীদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসপি।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর