কিশোরগঞ্জে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:২৬ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের জন্য রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক গাড়িটি সড়কের পাশে থামান।

ওই সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থানরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় জনতা ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় বিস্ফোরণের একই পরিবারের দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে...
২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে চাঁদপুর...
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে আকর্ষণীয় সামুদ্রিক প্রজাতির সার্জেন্ট মেজর মাছ। রঙিন বর্ণ ও ভিন্নধর্মী গঠনের কারণে মাছটি আলীপুর মৎস্য বন্দরে এনে বরফে...
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না বলেই বাংলাদেশকে পদ্মা ব্যারাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অপরদিকে গবেষকেরা বলছেন, ডিসেম্বরে গঙ্গা চুক্তির...
সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতে ইসলামীর ‘কোলে ওঠা লেগেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।...
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে।
ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার শ্যামপুর মাঠপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিএসএফের ছোড়া গুলিতে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবক আহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তিনি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর