রেললাইনের ওপর ঘুমিয়ে পড়া ২ যুবক ট্রেনে কাটা পড়ে নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জানান, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হটাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান তিনি।

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে একজনের হাত উড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নিরাপদ সড়ক ও প্রাপ্য ক্ষতিপূরণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের...
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন। সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার...
সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর...
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ ও পীযূষ মিশ্র। এবার সেই বিতর্কে যোগ দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। ভারতে নিট দুর্নীতি নিয়ে ককরোচ...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুল নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গ্যাস সংকটে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস নিতে পারছেন না চালকেরা।
লোডিং...

এলাকার খবর