ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আ. লীগ নেতা 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি  থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারান্তরীণ রয়েছেন। বুধবার সকালে তাকে আদালতে হাজির করার পর সেখান থেকে বিকেলে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে ওঠানোর আগে তিনি এ ঘোষণা দেন। 

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ থেকে মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি গাজীপুরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে। এসব মামলায় বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে বিকেলে গারদখানা থেকে ফের কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে উঠানোর আগে তিনি আওয়ামী লীগ ছাড়ার এ ঘোষণা দেন।  

ভিডিওতে দেখা যায়, গাজীপুর জেলা গারদখানা থেকে হাতকরা পড়া অবস্থায় পিজন ভ্যানে উঠানোর জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় আব্দুল্লাহ আল মামুন মন্ডল হঠাৎ দাঁড়িয়ে যান। পরে উপস্থিত সকলের সামনে তাকে বলতে দেখা যায়, আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবির থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন।

গত  ২০২৪ সালের ৪ জুলাই ঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি  আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ কমিটির সদস্য ছিলেন। 

ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে তিনি ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৪ সালে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হওয়ার পর তার রাজনৈতিক অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর