বর্ষা এলেই বাড়ে নৌকার কদর, শিবচরে ব্যস্ত কারিগররা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটে  এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা। তাই  বছরজুড়ে কাজের জন্য বিকল্প কর্মসংস্থান চান সুতারবাড়ির শতাধিক নৌকা কারিগর। বিষয়টি আমলে নিয়েছে উপজেলা প্রশাসন।  

করাত আর হাতুড়ির শব্দ এবং কাঠের গন্ধে  মুখর মাদারীপুরের শিবচরের সুতারবাড়ি এলাকা। বর্ষা মৌসুম ঘিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা তৈরির কাজ। কেউ কাঠ ছাঁটছেন, কেউ পেরেক লাগাচ্ছেন। ধীরে ধীরে কয়েকখণ্ড কাঠ রূপান্তরিত হয় নৌকায়।

বর্ষা এলে পানিতে চলাচল বাড়ায় নৌকার প্রয়োজন বাড়ে। কিন্তু নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় নৌকা নির্ভরতা অনেকটা কমে আসছে। ফলে শত বছরের ঐতিহ্য বহনকারী এই হস্তশিল্প এখন নানা সংকটের মুখে।

এরই মধ্যে বর্ষা মৌসুমে নতুন আশায় বুক বাঁধেন শিবচরের সুতারবাড়ির কারিগররা। প্রত্যাশা, ঘুরে দাঁড়ানোর।

শিবচরে নৌকা তৈরিতে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন উপজেলা 
নির্বাহী কর্মকর্তা।

মাদারীপুর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘নৌকা তৈরিতে জড়িত কারিগরদের জন্য সরকারি ক্ষুদ্র ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’

মাদারীপুরের শিবচরে নৌকা তৈরির এ কাজে এখন পর্যন্ত শতাধিক কারিগর জড়িত। বেকার সময়গুলোতে তাদেরকে অন্যান্য উপার্জনমুখী কাজে সম্পৃক্ত করার দাবি স্থানীয়দের।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর