নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু দুই কিশোরীর 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম

মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার পাচ্চঁর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা হয়। 

নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে। সে ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ে ও জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে। সে স্থানীয় পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। আর আহত লাবিবা বালাকান্দি এলাকার শামিম আহমেদের মেয়ে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকা থেকে আতিকা তার বাবা–মায়ের সঙ্গে গ্রামে আসে। পরে বিকেলে তার আরও দুই খালাতো বোনকে নিয়ে নানাবাড়ি শিবচর উপজেলার পাচ্চঁর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বেড়াতে যায়। আজ বেলা সাড়ে ৩টার দিকে সবাই মিলে নানাবাড়ির পুকুরে গোসলে নামে। পরে সেখানে তিনজন পানিতে ডুবে যায়। এসময় ওপর থেকে একজন দেখে চিৎকার শুরু করলে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান বলেন, আজ বিকেলে পানিতে পড়া তিন কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে আনা হলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে মৃত অবস্থায় পাই। আর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা এখন ভালো।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর