এইচএসসি শেষে কিনেছিলেন মোটরসাইকেল, ৭ দিনের মাথায় দুর্ঘটনায় গেল প্রাণ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাফিস শেখ (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সুমন শেখ।

মঙ্গলবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা হয়।

নিহত নাফিস ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি ঢাকার মাইলস্টোন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময় গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের রেলিং এর ওপর ধাক্কা লাগে যায়। এতে নাফিস ঘটনা স্থলেই মারা যায় ও সুমন গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিসকে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্ক্ষাজনক। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, দুই বন্ধু এক্সপ্রেসওয়েতে ঘুরতে বের হয়েছিল। মোটর সাইকেলটি দ্রুত গতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নাফিস নিহত ও তার বন্ধু আহত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। 
ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা- ঢাকা-খুলনা মহাসড়কে প্রাইভেট কার থেকে অজ্ঞাত এক যুবক এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি করতে গিয়ে দুজন আহত হয়েছেন। 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন...
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করেছে মধ্যপ্রাচ্যের রিয়াদে বসবাসরত চট্টগ্রাম সমিতি রিয়াদের সদস্যরা।
সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মাঝে বেসরকারি খাতের সিএসআর তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। গত রোববার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষরিত এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর