ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নিহত 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১০:২৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী নিহত হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারী হৃদয় শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্ৰামের ইলিয়াস শেখের ছেলে ও মোটরসাইকেল চালক সাকিব শেখ জেলার নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, নগরকান্দা থেকে সাকিব নিজ মোটরসাইকেলযোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে মোটরসাইকেলটি চালাচ্ছি। এ সময়ে হৃদয় নামের এক পথচারী রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দিয়ে চালক মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনা ঘটনাস্থলেই ২ জন মারা যায়। খবর পেয়ে দুই জনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
 
আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান উপপরিদর্শক।

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 
মাদারীপুরের শিবচরে পরিত্যক্ত স্থানের জঙ্গল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২০ বছর। তবে এখনও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে মাদরাসা ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দুইটি রিটই খারিজ করার পর আপিল হলেও কালকের নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এ কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর