জেনেভা ক্যাম্পের গোপন আস্তানা থেকে র‍্যাবের জালে চুয়া সেলিম

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে র‍্যাব-২-এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। পরে ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব বলছে, চুয়া সেলিমের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়া সেলিমের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।

জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবার নিয়ন্ত্রণে বিভিন্ন সময়ে র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে প্রায়ই অভিযান চালানো হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর