ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িচাপায় নারী নিহত 

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় এক নারী (৫৮) পথচারী নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ওই নারী নয়নপুরের দিক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে পৌঁছানোর পর পেছন দিক থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর