পদ্মায় মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ, হাতে শাখা-চুড়ি

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছেন। 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছেন। 

গতকাল শনিবার রাতে জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেন নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাড়ির পুলিশ সদস্যরা। 

মুনসুর আলী নামে এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, মরদেহটির গলা থেকে নাভি পর্যন্ত সেলাই দেওয়া রয়েছে। এছাড়া মরদেহটির দুই হাতে সনাতন ধর্মাবলম্বীর নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, বাম হাতে সনাতন ধর্মসংক্রান্ত ট্যাটু এবং দুই পায়ে নূপুর রয়েছে। এছাড়া গলার অংশ কাটা রয়েছে বলে তিনি জানান। 

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটির দুই হাতের আঙুল পচে যাওয়ায় এবং মাছে খেয়ে ফেলায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি আজ সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর