গাজীপুরে অটোরিকশাচালক হত্যা: ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আরও উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও রশি।

রোববার দুপুরে গাজীপুরের পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।

পুলিশ সুপার বলেন, গত ২০ আগস্ট বিকেলে মির্জানগর থেকে অটোরিকশা নিয়ে বের হন ৬০ বছর বয়সী আতাউর রহমান। পরে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকা থেকে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা কেনা ও হেফাজতে রাখার অভিযোগে দোকান মালিক কিবরিয়াকেও গ্রেপ্তার করা হয়।

পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তার আরও বলেন, আদালতে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মূলত ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জবানবন্দিতে উঠে এসেছে।
এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নিহত আতাউর রহমানের মা জহুরা খাতুন। একই পরিবারের মা-ছেলের পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর