ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। 

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মুজরীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জিকরিয়া সিকদারের সাথে রাজা মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে রাতে তাদের...
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় দিয়ে গলায় ফাঁস নিয়ে জসিম সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার...
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত চাল ও গমের হিসাবে গরমিল পাওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
অন্যতম সবজি উৎপাদনকারী জেলা বগুড়ায় বছরে প্রায় ২ হাজার কোটি টাকার সবজি উৎপাদন হয়। তবে সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাবে প্রায় ১৭০ কোটি টাকার সবজি নষ্ট হয়। কৃষকদের লোকসান ও সবজির অপচয় রোধে নানা...
খুলনা নগরীতে গভীর রাতে ওয়ার্ড বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পিডিবির ভূতুড়ে বিলে অতিষ্ঠ জামালপুরের সরিষাবাড়ীর মানুষ। প্রিপেইড মিটার গ্রাহক থেকে শুরু করে ২০ বছর আগে মৃত ব্যক্তির নামে পর্যন্ত এসেছে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল। গ্রাহকদের অভিযোগ, পিডিবির এমন...
হিমালয়ের দুর্গম অঞ্চলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নতুন করে উদ্বেগ তৈরি করছে। নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার ধাক্কা কাটতে না কাটতেই ভূমিধসে তৈরি হওয়া হ্রদ থেকে পানি উপচে...
দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে সরাসরি কর্মী পাঠাতে পারবে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি। সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ...
লোডিং...

এলাকার খবর