বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৫৮ এএম

রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, রাসেল পেশায় একজন বেলুন ও ফুল বিক্রেতা ছিলেন। তাদের বাড়ি নরসিংদী জেলার মাধবদী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি এক সন্তানের জনক ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল সবার ছোট।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আরও জানান, রাসেল বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকার একটি বাসায় গিয়েছিলেন। সেখানে থাকা একটি তার হাত দিয়ে ছিঁড়তে না পেরে তিনি দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। সে সময়ই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর