ফাঁসির পলাতক আসামি ভারত থেকে এসেছিল ‘কিলিং মিশনে’

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে দেশে প্রবেশ করে জামাল। এরপর সে আবারও কন্ট্রাক্ট কিলিংয়ে অংশ নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

সোমবার দুপুরে র‍্যাব-১০-এর ফরিদপুর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এসব তথ্য জানান।

জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করে জামাল। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার পর থেকেই মৃত্যুদণ্ড এড়াতে ভারতে পালিয়ে যায় জামাল। পরে ২০২৫ সালের ১০ আগস্ট ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে প্রায় দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে সে।

দেশে ফেরার পর জামালের ওপর বিশেষ নজরদারি শুরু করে র‍্যাব। স্থানীয় ও গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পারে, জামাল আবারও কন্ট্রাক্ট কিলিং মিশনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ড ঘটিয়ে পুনরায় ভারতে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তার।

এ তথ্যের ভিত্তিতে র‍্যাব গোপন নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালের অবস্থান শনাক্ত করার পর র‍্যাব-৬-এর সহযোগিতায় র‍্যাব-১০-এর একটি দল গতকাল রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর