রাজধানীতে আনসার সদস্যদের পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে দায়িত্বরত তাকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএল-এর অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, আজ সকালে সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করলে দায়িত্বরত আনসার সদস্যরা ওই যুবককে ধরে ফেলেন। পরবর্তীতে তাকে বেঁধে মারধর করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হলেও কোনো আনসার সদস্য সঙ্গে আসেননি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মো. হাবিবুর রহমান আরও জানান, নিহতের মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে তার চার বছরের এক ভাতিজি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
মানবজাতির অস্তিত্বের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাঁর। এ...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর