রাজধানীতে হাসপাতালের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ওই ব্যক্তি নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬তলার ছাদে ওঠেন। সেখানে তিনি ধূমপান করেন এবং কয়েকবার নিচে তাকান। এর কিছুক্ষণ পরেই তিনি ছাদ থেকে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, নিহত রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। এর আগে তিনি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসাধীন ছিলেন। মাদক গ্রহণ ও পারিবারিক কলহের কারণে অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। রাসেলের বাড়ি রাজধানীর কদমতলীতে। 

বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তরা (৪) নামে তার চার বছরের এক ভাতিজি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর