গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া পরানোর কিছুক্ষণ পরে তিনি পালিয়ে যান। 

রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, রেনু মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। বহু মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।’

৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর...
দুই বছর ধরে নিরাপদ পানির সংকটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মানুষ। অথচ সাড়ে ৪ কোটি টাকায় নির্মিত পানি শোধনাগারটি কাজে লাগছে না শুধু রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভুক্তভোগী ৬০০ পরিবারের মাঝে বাড়ছে...
কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ।
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
এক ফ্রেমে বিশ্বের তিন প্রভাবশালী দেশের তিন নেতা—নরেন্দ্র মোদি, সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে তোলা এই ছবি যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক বার্তা নিয়ে এসেছে।...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।’ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
লোডিং...

এলাকার খবর