সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ বৃহস্পতিবার রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। এমন শিক্ষা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে, আত্মনির্ভর হতে সাহায্য করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করবে।

তিনি বলেন, শুধু মেধা দিয়ে জাতীয় সক্ষমতা তৈরি হয় না। মেধাকে গবেষণায়, গবেষণাকে উদ্ভাবনে, উদ্ভাবনকে উদ্যোগে এবং উদ্যোগকে কর্মসংস্থানে রূপ দিতে হবে।

শিক্ষার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে হাবিব বলেন, শিক্ষকদের শুধু সরকারের অধীন কর্মচারী হিসেবে নয়, জাতি গড়ার কারিগর হিসেবে দেখতে চায় সরকার। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিবুর রশিদ বলেন, শিক্ষাব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকারের প্রথম বাজেটে শিক্ষায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য, সাহস, চেষ্টা ও সততার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানে ছাত্রছাত্রীদের উন্নয়ন, আর ছাত্রছাত্রীদের উন্নয়ন মানেই আগামী বাংলাদেশের উন্নয়ন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে সরকার।

রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার ধামরাইয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।  বৃহস্পতিবার দুপুরের পর কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর