লংমার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির হেডকোয়ার্টারে। 

প্রত্যাহার হওয়া খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, গতকাল শনিবার বিরোধী দলের লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সকাল ১০টায় সেখানে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য রাখেন। 

এদিকে, পথসভাকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিপুলসংখ্যক সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে মোতায়েন করা হয়। সেখানে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টে বিরোধী দলের লংমার্চের গন্তব্য ও দাবিগুলো তুলে ধরা হয়।

এ ছাড়া ওই পোস্টে উল্লেখ করা হয়, লংমার্চ/পথসভাটি সকাল ৯টায় জিএমপি-গাজীপুর এলাকায় প্রবেশ করে ১০টায় ভোগড়া বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে পুনরায় লংমার্চ চলে যায়। উক্ত লংমার্চ/পথসভায় আনুমানিক আট থেকে ১০ হাজার জনসমাগম হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ উপপুলিশ কমিশনাররা, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, অফিসার, ফোর্স লংমার্চের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

অন্যদিকে,  এই পোস্টের পর বিএনপি ও ছাত্রদলের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন এবং তাকে প্রত্যাহারের দাবি তোলেন। এরপর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লংমার্চ নিয়ে পোস্টটি প্রথমে সংশোধন করা হয় এবং পরবর্তীতে সেটি ডিলেট করে দেওয়া হয়। এরপরেই ওই কর্মকর্তাকে প্রত্যাহার ও শোকজ করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা জানান, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
কিছু রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। 
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর