ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাড়িচালক নুর ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢামেকে মোট দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।
নিহত নুর ইসলামের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ।
এর আগে, আশুলিয়ার জামগড়াতে প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহত হয়। এ ঘটনার পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সকালে কারখানার ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখার কোনো সুনির্দিষ্ট কারণ বলা হয়নি নোটিশে।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যান বিস্ফোরণ থেকে আগুন লাগে।


আশুলিয়ায় বিস্ফোরণ: এখনো পড়ে আছে কয়েকশ সিলিন্ডার
