মাদারীপুরে এক‌ বাসের পেছনে আরেক‌ বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যা‌ন্ত্রিক ত্রু‌টি নি‌য়ে দাঁড়ি‌য়ে থাকা এক‌টি বা‌সকে পেছন থে‌কে আরেক‌টি বাসের ধাক্কায় ৩ জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। শুক্রবার বেলা ৪টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বিকেল ৪টার দি‌কে খুলনা থে‌কে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি পরিবহনের বাসটিকে পেছন থে‌কে ধাক্কা দিলে ঘটনাস্থলেও পাল‌কি প‌রিবহ‌নের তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহত‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা সেবা দেওয়া হ‌য়ে‌ছে।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহত ৩ জ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠা‌নো হয়েছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তার পরিবর্তন হয়েছে।...
নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ একই পরিবারের শিশুসহ ৪ জন। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। 
ঝালকাঠিতে বিষখালী নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে স্কুল, মসজিদ ও সাইক্লোন শেল্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীতীর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ এরই মধ্যে...
শিশু কন্যার সাথে ঝগড়ার জেরে নাটোরের বড়হরিশপুরে ধারাল বটি দিয়ে বাড়ির মালিকের সাড়ে ৮ বছরের ছেলে বায়েজিদ বিন মাহমুদ নামে এক শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে...
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো....
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর