মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল।
​
শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী নদীগর্ভে উদ্ধার অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

​এসআরবি জানায়, নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিলসের গেটের সামনে বাউলপাড়া বেড়িবাঁধের প্রায় ১০০ গজ পূর্বে মেঘনা নদীর পানির নিচে বিপুল পরিমাণে পুলিশের হারানো অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় রয়েছে শনিবার সকালে এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এমন গোপন সংবাদ আসে। খবর পাওয়ার পরপরই এসআরবি-১১-এর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। বেলা সাড়ে ১১টার দিকে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছায় এবং পানির নিচে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় পানির তলদেশ থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করতে সক্ষম হয় দলটি।

​এসআরবি’র সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনি নেওয়ার জন্য নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়...
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান নামের এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি প্রত্যাহার করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার রাতা ৮টার দিকে এ কর্মবিরতি প্রতাহার করা হয়। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১৯ জনে।  শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
মাত্র একশ মাইল চওড়া এক সমুদ্র। কোনো গোলাগুলি নেই, কোনো ধ্বংসস্তূপ নেই — তবু তাইওয়ান প্রণালিতে প্রতিদিন একটা যুদ্ধ চলছে, নিঃশব্দে। চীনের যুদ্ধবিমান রোজ সীমান্ত রেখা পেরোয়, জাহাজ থামিয়ে...
লোডিং...

এলাকার খবর