নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৭ 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

আজ বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো– আনোয়ার হোসেন, আলী হোসেন, মিজান (২৬), অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ। 

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭/ ৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।’

এদিকে, অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায় ব্লাক জনি ও তার সহযোগী রিফাত হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে গোপন ভিত্তিতে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা পৌঁছে দিতেই ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথম ছয় মাস শর্ত মেনে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে ব্যর্থ হলে, চূড়ান্ত লাইসেন্স হাত ছাড়া হতে পারে বলে...
ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর