বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 

নিহতরা হলেন– উজিরপুরের ধামসর এলাকার মোস্তাকিম, একই এলাকার তাওহিদ, সৌরভ। এদের সবার বয়স ১৭ বছর।  

নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা। তারা শিকারপুর শের ই বাংলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরিক্ষায় পাস করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটিপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে চার যুবক ধামসর এলাকায় যাচ্ছিলেন। পথে এক যুবককে তার বাড়িতে নামিয়ে দিয়ে তিনজন পুনরায় ধামসরের উদ্দেশে রওনা হন।  এসময় সামনে থাকা একটি ট্রাককে মোটরসাইলে থাকা যুবকরা ওভারটেক করার চেষ্টা করেন। তখন বরিশাল-থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুরভী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখমুখি সংঘর্ষ হয়। 

এসময় দ্রুতগামী বাসটি মোটরসাইকেল আরোহীদের পিষে প্রায় অর্ধ কিলোমিটার সামনে এগিয়ে যায়। আরোহী তিনজনের সবাই ঘটনাস্থলেই নিহত হন। এদের একজনের শরীর থেকে মাথা ছিড়ে অনত্র পড়ে যায়। 

পরে স্থানীয় জনতা বাসটিকে আটক করে তবে চালক ও সুপারভাইজার পালিয়ে যায়। 

উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, হাইওয়ে পুলিশ লাশগুলো হস্তান্তর পক্রিয়া শুরু করেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস জব্দ করেছে। 

এদিকে, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ নেওয়ার পর সেখানে বিক্ষুদ্ধ সহপাঠিরা ক্ষোভ প্রদর্শন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর