বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর এক কলেজছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনার পর ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। 

অভিযুক্ত মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে কলেজ যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতেন ছাত্রদল নেতা রিজভী। বিষয়টি ছাত্রী তার পরিবারে জানালে ছাত্রদল নেতা রিজভীকে শাসন করে ছাত্রীর পরিবার। তবুও উত্যক্ত করতেই থাকে রিজভী। রিজভীকে থামাতে না পেরে বিষয়টি রিজভীর মা নিলুফা বেগম ও মনির হোসেনকে জানালে তারা রিজভীকে কোনো শাসন না করেই ছাত্রীর বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠান। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেয় ছাত্রীর পরিবার। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয় রিজভী।

গত ২৮ সেপ্টেম্বর সকালে কলেজছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিল রিজভী। দোকানে সামনে যাওয়া মাত্রই কলেজ ছাত্রীকে টেনে হিচড়ে গাড়ি তুলে জোর করে অপহরণ করে নিয়ে যায় ছাত্রদল নেতা রিজভী।

এ ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিস্কার করে গাজীপুর জেলা ছাত্রদল।

বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভী মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ উঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম জানান, সোমবার অভিযোগ পাওয়ার পরপরই কলেজছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে অভিযান চালানো হয়েছে। কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। কলেজছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে। 

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতের মাঝখানে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর...
এক মাস পেরিয়ে গেলেও রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজন হত্যার রহস্য উদঘাটন হয়নি। দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি, ফরেনসিক আলামত ও বৈজ্ঞানিক পরীক্ষার তথ্য যাচাই করছে...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল খেয়ে ৩ দিনের ব্যবধানে ৪ প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। শিক্ষকদের অভিযোগ, পচা ও নিম্ন মানের খাবর সরবরাহ করেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে,...
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ...
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
পর্তুগিজ ফেডারেশন ব্যাখ্যা দিলেও সেটা খুব বেশি আশাবাদী করতে পারছে না ফুটবল অঙ্গনকে। দেশটির অনেক সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে ঘিরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি...
আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার কুড়িগ্রামে একদিনের সফরের শুরুতে সার্কিট হাউজে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর