রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
শনিবার দুপুরে রোহান হত্যা মামলার আাসামিদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে, আসামি ফিরোজ সরদার বাবু, রিয়াজ সরদার ও শরিফসহ চার আসামির বাড়িঘর ভাঙচুরসহ আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।
এর আগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন। পুলিশের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে শ্বাসরোধে হত্যার পর রোহানের মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়। নিখোঁজের তিন দিন পর উদ্ধার হয় মরদেহ। হত্যায় ব্যবহৃত ছুরি, গামছা ও টি-শার্টও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


