রাজধানীর পিজি হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম নুরুন্নবী। তিনি গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান করেন।

সামিয়ার বাবা নুরুন্নবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানান, তাঁর স্ত্রীর জরায়ু টিউমারের চিকিৎসার জন্য ৫ থেকে ৬ দিন আগে পিজি হাসপাতালে ভর্তি হন। তার ২৮ তারিখে অপারেশন হওয়ার কথা ছিল। তিনি হাসপাতালের ৮ম তলার একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে নুরুন্নবী বলেন, ‘আমার মেয়ে বাইরে ছিল, বাইরে থেকে এসে মাকে বলে মা ভাত দাও ক্ষুধা লেগেছে, আমার। পরে আমার মেয়ে ভাত খেয়ে বেড থেকে সামান্য একটু দূরে কোমর সমান একটি বড় জানালার মতো জায়গা ছিল সেখানে গিয়ে বসেছে। এদিকে আমার স্ত্রী বেডের নিচে বসে ভাত খাচ্ছিল। আমার মেয়ে জানালার মতো ওই জায়গায় গিয়ে বসে নিচের দিকে তাকালে তার মাথা চক্কর দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার মেয়ে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের কাছে শুনেছি আমার মেয়ের ঘাড় ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে। কান দিয়ে রক্ত বের হয়েছে। তার ভেতরেও ক্ষতর সৃষ্টি হয়েছে। ভেতরেও অনেক  রক্তক্ষরণ হয়েছে।’

তিনি বলেন, ‘আমি নিঃসন্তান ছিলাম। ৩ বছর বয়সে আমার কলিজাটাকে আমি দত্তক নিয়েছিলাম। কত আদরে মানুষ করেছি। আজ আমি সব হারালাম। কি নিয়ে বাঁচবো আমরা!’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে...
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ঘিরে বাগেরহাটে জমে উঠেছে সোলা দিয়ে তৈরি ফুলের বাজার। পূজার প্রস্তুতিতে এসব ফুল কিনছেন ক্রেতারা। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন হাটবাজারে চলছে বেচা-কেনা। তবে ফুলের...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর