বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিঝিল জোনের বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পল্টন থানা পুলিশ।
ডিএমপি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকগুলোতে অভিযান চালায় পুলিশ। এ সময় বায়তুল মোকাররমের উত্তর গেটের আজাদ প্রোডাক্টের গলি থেকে ৬ জন, পরে আশপাশের এলাকা থেকে ১৩ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, ঝটিলা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগসহ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। আটককৃত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের পরিচয় যাচাই-বাছাই করা হবে। এরপর মামলা দায়ের শেষে মামলা দায়ের করা হতে পারে।


