নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠল অন্তরের মরদেহ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩৯ এএম

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তীর (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে হাওরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১১) আগস্ট পরিবার ও স্বজনদের দিয়ে হাওরে ঘুরতে যান অন্তর। তিনি যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক। ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে অন্তর।

আবুজর গিফারী বলেন, পরিবারের সদস্য ও স্বজন মিলে ১০ জন শুক্রবার সকালে নিকলী উপজেলার হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে করে মিঠামইন হাওরের উদ্দেশ্যে ঘুরতে যায়। এদের মধ্যে পাঁচজন মহিলা, তিনজন পুরুষ ও দুইজন শিশু ছিলেন। দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। রাতে অভিযান বন্ধ ছিল। এরপর শনিবার সকাল থেকে শুরু করে আবারও সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে ডুবুরি দল। পরে আজ রোববার সকালে হাওর থেকে অন্তরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং...
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর