যশোরে প্রকাশ্যে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

যশোরের শার্শায় বুধবার প্রকাশ্যে দিবালোকে রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়া অন্য দুই ছিনতাইকারীকে পরে টাকাসহ গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। 

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলো– ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

ছিনতাইয়ের শিকার রোকনুজ্জামান উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিডের ডিলারের দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বাগআঁচড়ার নারিশ ফিশ ফিড লিমিটেডের ডিলার রুহুল আমিনের ব্যবস্থাপক রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে ফিরছিলেন। দুপুর ২টার পরে শার্শার উলাশী ইউনিয়নের উলাশী দক্ষিণপাড়া যাত্রী ছাউনীর সামনে নাভারন-সাতক্ষীরা সড়কে ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা রামদা ও চাকু দিয়ে রোকনুজ্জামানকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। অপর ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

শার্শায় গণপিটুনির শিকার দুই ছিনতাইকারী। ছবি: এম এ রহিম

খবর পেয়ে শার্শা থানা পুলিশ গণধোলাইয়ে আহত ছিনতাইকারীদের উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযানে নেমে সন্ধ্যার দিকে টাকাসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তরিকুল ও রাব্বেলকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ অভিযানে নেমে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের ছিনতাই করা টাকাসহ গ্রেপ্তার করেছে। মামলা হয়েছে শার্শা থানায়। এ ঘটনার সঙ্গে আর কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর