যশোরের শার্শায় ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম

যশোরের শার্শায় প্রকাশ্যে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত আব্দুর রশিদ রোকন (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার তিন দিন পর মৃত্যু হয় তাঁর। 

নিহত আব্দুর রশিদ রোকন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন মন্ডল ট্রেডার্সে ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি নারিশ ফিড লিমিটেডের ডিলার হিসেবে বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করে থাকে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোকনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন। শার্শা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, গত বুধবার আব্দুর রশিদ রোকন বাকিতে ফিড বিক্রির টাকা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলযোগে ফেরার সময় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়ার তরিকুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে রোকনের বাম হাতের বাহুতে কোপ দিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এ সময় তাঁর কাছে থাকা ব্যাগের ৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে মন্ডল ট্রেডার্সের মালিক রুহুল আমিন বাদি হয়ে শার্শা থানায় ওই দিনই একটি মামলা করেন বলে জানান ওসি। পরে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪) ও তরিকুল ইসলাম (২৮), চান্দেরপোল গ্রামের ফয়সাল হোসেন (২০) ও ইসলামপুর গ্রামের রাব্বেল হোসেন রাব্বিকে (২১) আটক করে ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর