যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম

যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাতে চৌগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন চল্লিশ বছর বয়সি শরিফুল ইসলাম। অন্যদিকে খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ওসমানপুর গ্রামে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, শনিবার ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার মাদকাসক্ত ছেলে মো রমেন (২১)। পরে নিহতের স্ত্রী সেহেরি খেতে উঠে তাঁর স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আহত অবস্থায় শরিফুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে শনিবার সকালে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের কৃষক একলাছের বিরুদ্ধে।

নিহতের পরিবারের দাবি, খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে একলাছসহ আরও ২ থেকে ৩ জন কোদাল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, দুটি ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর