শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৩ এএম

যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তানিয়া বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী মোটরসাইকেল চালক সেলিম হোসেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী নাভারণের দিকে যাচ্ছিলেন। বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়ে। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।

রোকনুজ্জামান বলেন, ট্রাকচালককে আটক ও ট্রাককে জব্দ করার চেষ্টা চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর