নিখোঁজের এক দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম

যশোরের বেনাপোল বোয়ালিয়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শার্শার একটি ডোবা থেকে খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে শার্শার স্বরুপদাহ জেলেপাড়া সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

নিহত খাইরুল উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এ ঘটনা জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে শার্শার স্বরুপদাহ জেলেপাড়া সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

ওসি এম রবিউল ইসলাম আরও জানান, মরদেহে উল্লেখযোগ্য কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর