যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু 

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম

যশোরে বজ্রপাতে এক বিএনপি নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার পৃথক স্থানে আলাদা বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

বজ্রপাতে প্রাণ হারানো দুজন হলো– যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এবং কেশবপুরের পাঁজিয়ার শামীম হোসেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত বলেন, ‘বৃষ্টির সময় আবদুল হাকিম (৬৫) মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।’

ওসি আরও বলেন, ‘কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের বাসিন্দা শামীম হোসেন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।’ 

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকালে যশোরের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যশোরে ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর