নিখোঁজের ৪ দিন পর বাক্সের মধ্যে পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম

যশোরের শার্শার নাভারনে একটি বাসা থেকে বাক্সের মধ্য থেকে নিখোঁজের চারদিন পর ব্যাটারিচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আব্দুল্লাহ (২৫) নামে ওই যুবক শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।

আজ মঙ্গলবার সকালে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরোনো বাড়ি থেকে ওই যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

ওসি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে জবেহ করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করছি, ভ্যান ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হতে পারে।

নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে আব্দুল্লাহর সঙ্গে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তাঁর ভ্যান নিয়ে বাড়ি ফেরেন কিন্তু রাত গভীর হলেও না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও না পেয়ে পরদিন শনিবার শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর তিনদিন পর তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।’

আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। এখন তাঁর স্ত্রী ও দুই সন্তানের ভরন-পোষণের দায়িত্ব কে নেবে?’

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর