যশোরে গণপিটুনিতে যুবক নিহত

যশোরে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর সদরের রামনগরের বলাকান্তা বাজারে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

যশোরে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর সদরের রামনগরের বলাকান্তা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয় পুলিশ জানিয়েছে, নিহত শামীম হোসেন মাদকাসক্ত। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি বলাকান্তা বাজারের আরাফাত হোসেনের বিকাশের দোকানের শাটার ভেঙে চুরি করার জন্য ভেতরে ঢোকে। বিষয়টি আরাফাত হোসেন সিসিটিভিতে দেখতে পান। পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে শামীমকে আটক করে। এ সময়ে তারা আটক শামীমকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রাই তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর