যশোরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

যশোরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ২৩ মে ২০২৬, ০২:২৩ পিএম

যশোরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ শনিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন– অটোরিকশার যাত্রী ঘোড়াগাছা গ্রামের বৃষ্টি সাহা (২৪) তাঁর ছেলে সৌভিক সাহা (৪), যশোর সদরের ঘুনি গ্রামের অটোরিকশার চালক আইয়ুব আলী (৪৩) ও চাউলিয়া গ্রামের আনোয়ার আলী (৭০)। এ ঘটনায় আহত হন অটোরিকশার যাত্রী মনিরামপুরের মোহনপুর গ্রামের সাজ্জাদ হোসেন (২৮)।
 
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, খুলনা থেকে আসা কাভার্ড ভ্যানটি বেলা সাড়ে ১১টার দিকে চাউলিয়া পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি অটোরিকশা ও ইজ্ঞিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইয়ুব আলী ও বৃষ্টি সাহা মারা যান। অন্যদিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী ও সৌভিক সাহা। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত সাজ্জাদ হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর