৪ কোটি টাকার সোনাসহ পাচারকারী আটক, যাচ্ছিল ভারতে

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

যশোরের শার্শা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ১৮০ ভরি ওজনে ১৮টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ–সাতক্ষীরা মহাসড়কের খাজুরার ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন এলাকা থেকে সোনার চালানটি আটক করে পুলিশ। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে। 

পুলিশ জানায়, জব্দ সোনার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। আটক মো. আলাউদ্দীন (৫২) শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন বলেন, সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা অপর দুজন অজ্ঞাতনামা ব্যক্তি সুকৌশলে পালিয়ে যায়। পরে আটককৃত আসামির হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ২ কেজি ৯০ গ্রাম (১৮০ ভরি)।

এ ব্যাপারে শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতানামা দুই ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. শামিনুল হক।

শীত আসতে এখনও খানিকটা সময় বাকি। তবে এরমধ্যেই যশোর ও চুয়াডাঙ্গায় পুরোদমে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি। উৎপাদনকারীরা বলছেন, সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে খেজুরের রস ও গুড়কে লাভজনক করা সম্ভব।...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৬৪ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৩৭৩ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আর ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ...
দুর্গাপূজা ঘিরে টানা ৫ দিনের ছুটিতে সৈকত থেকে পাহাড়, সবখানেই  উপচে পড়া ভিড়। সমুদ্রতীরের কক্সবাজার, কুয়াকাটা এবং পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে লাখো পর্যটকের ঢল। হোটেল-মোটেল ও...
লোডিং...

এলাকার খবর