গোপীবাগে নাশকতার ৫ দিন পর চালু হলো বেনাপোল এক্সপ্রেস

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

রাজধানী ঢাকার গোপীবাগে নাশকতার ৫ দিন পর আবারও চালু হলো সেই বেনাপোল এক্সপ্রেস ট্রেন। বেনাপোল রেল স্টেশন থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ১৪১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

এর আগে ৫ জানুয়ারি ঢাকার গোপীবাগে রাতে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা চালানো হয়। এতে দগ্ধ হয়ে চারজন মারা যান। আহত হন অন্তত ২০ জন। ফলে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ঢাকা–বেনাপোলের মধ্যে রেল চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়। ৭ জানুয়ারি নির্বাচন শেষ হওয়ায় আবারও ১১ জানুয়ারি থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। বন্ধ থাকার ৫ দিন পর বৃহস্পতিবার দুপুর ১টায় ১৪১জন যাত্রী নিয়ে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান, প্রথম দিনেই ৮৩২টি টিকিট বিক্রি হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে এসব যাত্রী উঠবে।

এদিকে ৫ দিন পর আবারও ট্রেনটি চালু হওয়ায় খুশি যাত্রীরা।

উল্লেখ্য, ৫ জানুয়ারি ঢাকার গোপীবাগের ঘটনায় পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

 

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরাসরি কে বা কারা জড়িত, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনে সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর