চুয়াডাঙ্গায় জোড়া খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:১৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও একজনের দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী আজ মঙ্গলবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

এপিপি জানান, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা শহরের পুরাতন বাজারে একটি বসতবাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী নজির মিয়া (৭০) ও তাঁর স্ত্রী ফরিদা খাতুনকে (৬০) কণ্ঠনালি কেটে হত্যা করে। এ ঘটনায় নিহত দম্পতির মেয়ে ডালিয়ারা পারভীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি চারজন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক মোহাম্মদ শিহাব উদ্দিন। মামলার আসামিরা হলেন– আলমডাঙ্গার আসাননগর গ্রামের বজলুর রহমানের ছেলে সাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী ও তাহাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন।

অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আরও জানান, মামলায় মোট ১৯ জন সাক্ষীকে পরীক্ষা করে আদালতের বিচারক আসামি সাহাবুল হক, রাজিব হোসেন ও বিদ্যুত আলীকে মৃত্যুদণ্ড ও আসামি শাকিল হোসেনকে দুই বছর কারাদণ্ড দেন।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ উল্টে আবদুস সালাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর